Homeচট্টগ্রামছাদ থেকে পড়ে কনস্টেবলের মৃত্যু

ছাদ থেকে পড়ে কনস্টেবলের মৃত্যু

প্রাইম ভিশন ডেস্ক »

নগরীর দামপাড়া পুলিশ ব্যারাকের ছাদ থেকে পড়ে এক কনস্টেবলের মৃত্যু হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) স্পিনা রানী প্রামাণিক বলেন, সিসিটিভি ফুটেজ দেখে ধারণা করা হচ্ছে- অসতর্কতাবশত ভোরে হিলটপ ব্যারাক হাউজের পঞ্চম তলার ছাদ থেকে পড়ে কনস্টেবল জাহিদুল ইসলামের মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

ওই কনস্টেবলের নাম জাহিদুল ইসলাম, ব্যাচ নম্বর ৬৮১৬। তিনি ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের বাসিন্দা এবং সিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের এসএএফ শাখায় কর্মরত ছিলেন।

২০২০ সালের ৫ মার্চ জাহিদুল ইসলাম পুলিশ বিভাগে যোগ দেন বলে জানা গেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়