Homeএই মুহুর্তেদলে কেন নেই, ভিডিও বার্তায় জানাবেন তামিম

দলে কেন নেই, ভিডিও বার্তায় জানাবেন তামিম

প্রাইম ভিশন ডেস্ক »

চোট শেষ পর্যন্ত কাল হয়েই দাঁড়িয়েছে। বাংলাদেশের বিশ্বকাপ দলে নেই তামিম ইকবাল। অবসর ভেঙে ফের ওয়ানডে ক্রিকেটে ফেরা ওপেনারকে বাদই রাখা হয়েছে। গতকাল সন্ধ্যায় দেওয়া টাইগারদের ১৫ সদস্যের দল আজ ভারতের উদ্দেশে দেশ ছাড়বে। দলের সঙ্গে না থেকে আলোচনার খোরাক জোগানো তামিম কেন নেই, সেই বিষয়টি খোলাশা করবেন খোদ তামিমই।

নিজের ভেরিফায়েড ফেসবুকে সকালে একটি পোস্টে টাইগারদের সাবেক অধিনায়ক জানান, ‘আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলবো।

গত কয়েক দিন অনেক কথাই গণ মাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত – সমর্থক সবারই পরিষ্কার ভাবে সব কিছু জানার অধিকার রাখে।’

তামিমের না থাকার পেছনে নিজের ইচ্ছা আছে বলে জানিয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। তবে তামিমকে দলে না রাখার পেছনে নির্বাচকরা টেনেছেন ‘আনফিট’ ইস্যু। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু টেনেছেন জানিয়েছেন- চিকিৎসক, কোচ, অধিনায়ক এবং খোদ তামিমের সঙ্গে আলোচনা করেই দল দিয়েছেন তারা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়