Homeএই মুহুর্তেপটিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

পটিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

প্রাইম ভিশন ডেস্ক »

পটিয়া চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কমল মুন্সির হাট এলাকার আনসার ক্যাম্পের সামনে ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে এগারোটার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের দ্রুতগামী যাত্রীবাহী বাসটি পটিয়া চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কমল মুন্সির হাট এলাকায় আসলেই বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটে। এসময় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী এস এম আজিজুর রহমান খোকন (৩৬) ঘটনাস্থলে নিহত হন এবং অপর আরোহী বোরহান উদ্দিন নাছির (৩২) আহত হয়েছেন। এ ঘটনায় ৪৫ বছর বয়সী আরও অজ্ঞাত একজন পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত এস এম আজিজুর রহমান খোকন পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শেখ মোহাম্মদ পাড়ার মৃত আহমদুর রহমানের ৪র্থ পুত্র ও আহত বোরহান উদ্দিন নাছির (৩২) একই এলাকার আবু সিদ্দিকের পুত্র বলে জানা গেছে। তারা দুইজন সম্পর্কে চাচা ভাতিজা।

দুর্ঘটনায় ঘাতক বাসটি পটিয়া হাইওয়ে পুলিশ আটক করেছে। তবে চালক হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে হাইওয়ে পুলিশের বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়