Tuesday, June 30, 2026
spot_img
Homeএই মুহুর্তেদুই দলের সংলাপে সমাধান আসবে : মার্কিন পর্যবেক্ষক দল

দুই দলের সংলাপে সমাধান আসবে : মার্কিন পর্যবেক্ষক দল

প্রাইম ভিশন ডেস্ক »

নির্বাচন নিয়ে দুই পক্ষের দুই অবস্থান। এই সমস্যার সমাধান করতে হলে দুই পক্ষকেই আলোচনায় বসতে হবে। যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকে এমন কথাই জানিয়েছেন দেশের মিডিয়া প্রতিনিধি দলের সদস্যরা।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর হোটেল ওয়েস্টিনের যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান এ কথা বলেন।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল আমাদের কাছে নির্বাচনের পরিবেশ সম্পর্কে জানতে চেয়েছে। আমরা আমাদের মতো নির্বাচনের পরিবেশ সম্পর্কে জানিয়েছি।’

তবে নির্বাচনের পরিবেশ সম্পর্কে কী তথ্য তুলে ধরা হয়েছে তা তিনি জানাননি।

সোহরাব হাসান বলেন, ‘আমাদের মিডিয়ার স্বাধীনতার প্রসঙ্গে কথা হয়েছে। মিডিয়ার স্বাধীনতা, দেশের নির্বাচনের কথা বলা হয়েছে। আমরা জানিয়েছি মাঠে যা দেখছি, যা শুনছি তা বলার চেষ্টার করেছি। যে বাধা আছে তা অতিক্রম করার চেষ্টা আছে আমাদের সাংবাদিক বন্ধুদের।’

মিডিয়ার স্বাধীনতা নিয়ে কোনো পক্ষ উদ্বেগ প্রকাশ করেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখানে মিডিয়া নিয়ে কোনো আলোচনা হয়নি। আলোচনা হয়েছে প্রাক-নির্বাচন পরিস্থিতি নিয়ে।

বৈঠক থেকে বের হয়ে ঢাকা ট্রিবিউনের প্রধান সম্পাদক জাফর সোবহান বলেন, ‘তারা কিছু জানতে চাননি। তবে তারা বাংলাদেশে একটি ভালো নির্বাচন চান। সুষ্ঠু নির্বাচন চান, সেটা কীভাবে হতে পারে সেজন্য রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে তারা বসেছেন।’

তিনি বলেন, ‘মিডিয়ার সঙ্গেও কিছু কথা বলতে চেয়েছেন, তারা আমাদের আইডিয়া জানতে চেয়েছেন-আমরা বলেছি আমরাও সুষ্ঠু নির্বাচন চাই। আমরা সবাই স্বাধীনতা চাচ্ছি, ভালোভাবে রিপোর্ট প্রকাশের।’

গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশে কোনো বাধার কথা বলেছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘বাধা রয়েছে এমন কিছু আমরা তাদের বলিনি। আমরা তাদেরকে প্রস্তাব দিয়েছি ক্ষমতাসীন দল ও বিরোধী দল একসঙ্গে বসে সংলাপের মাধ্যমে যদি তারা ঐক্যমতে আসেন তাহলে আমাদের সবার জন্য ভালো হয়।’

বৈঠকে এই দুই সাংবাদিক ছাড়াও উপস্থিত ছিলেন বিজনেস স্ট্যান্ডারের সম্পাদক ইনাম আহমেদ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়