Homeএই মুহুর্তেবাঁশখালীতে এস আলমের পাওয়ারপ্ল্যান্টের দুই নিরাপত্তাকর্মী ছুরিকাঘাতে নিহত

বাঁশখালীতে এস আলমের পাওয়ারপ্ল্যান্টের দুই নিরাপত্তাকর্মী ছুরিকাঘাতে নিহত

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের বাঁশখালীতে এস আলম গ্রুপের মালিকানাধীন এস এস পাওয়ারপ্ল্যান্টে দুবৃর্ত্তদের ছুরিকাঘাতে দুই নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত দুই নিরাপত্তা কর্মী হলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার ও বিদ্যুৎকেন্দ্রের সহকারী সিকিউরিটি ইনচার্জ সরওয়ার আলম এবং অপরজন নিরাপত্তাকর্মী রাশেদ জাওয়ারদার।

পুলিশের ভাষ্য, উপজেলার গণ্ডামারায় এস আলম গুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে চুরি প্রতিরোধ করতে গিয়ে দুই নিরাপত্তাকর্মী ছুরিকাঘাতে আহত হয়েছিলেন। পরে তাঁদের বাঁশখালী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, রাতে দুই যুবক পাওয়ারপ্ল্যান্টে চুরি করতে আসেন। নিরাপত্তা কর্মীরা তাঁদের ধরার চেষ্টা করলে তাঁরা ছুরিকাঘাত করে পালিয়ে যান। এরইম]ধ্যে অভিযুক্তদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। তাঁদের ধরতে অভিযান চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও উল্লেখ করেন পুলিশ কর্মকর্তা তোফায়েল।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়