Homeমুল পাতাফের এক মালাইকা-অর্জুন!

ফের এক মালাইকা-অর্জুন!

প্রাইম ভিশন ডেস্ক »

গেল বছরের শেষের দিকে হাঁটুর বয়সী অর্জুনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ভাঙে বলিউড আইটেম গার্ল মালাইকা অরোরার। সেসময় দুজনেই সম্পর্কের সুতা ছিড়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করলেও নতুন বছর ধরা দিলেন একসঙ্গে। তবে কী ফের এক হলেন মালাইকা-অর্জুন— জোর গুঞ্জন চলছে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, গেল শুক্রবার এক অনুষ্ঠানে দেখা যায় প্রাক্তন জুটিকে। মালাইকা নজর কেড়েছিলেন কালচে লাল রঙের চামড়ার লম্বা পোশাকে। অর্জুনের পরনে ছিল কালো রঙের প্যান্ট ও টিশার্ট। দু’জনকে অনুষ্ঠানে প্রবেশ করতে ও বেরিয়ে আসতে দেখা যায় এদিন। তবে একসঙ্গে তাদের করা যায়নি ক্যামেরাবন্দি। তাই দু সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা দেখা যায়নি।

বিচ্ছেদের পর মালাইকা-অর্জুন দুজনেই দেন মন ভাঙা পোস্ট। তবে রেখেছিলেন রহস্য। পরে অর্জুন জনসম্মুখে জানান তিনি সিঙ্গেল। তার জন্মদিনেও চোখে পড়ার মতো ছিল মালাইকার অনুপস্থিতি।

ছয় বছরের সম্পর্ক ছিল মালাইকা-অর্জুনের। বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রেমের টানে ছেড়েছিলেন আরবাজ খানের ঘর। দেড় যুগের সংসার ভেঙে নতুন করে ভালোবাসার ঘর গড়তে চেয়েছিলেন অর্জুনের বুকে। কাগজে কলমে বাঁধা না পড়লেও একই ছাদের নিচে থাকতেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়