Homeমুল পাতাকাটছাঁট করে মুক্তির অনুমতি পেল ‘বরবাদ’

কাটছাঁট করে মুক্তির অনুমতি পেল ‘বরবাদ’

প্রাইম ভিশন ডেস্ক »

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার মোশন পোস্টার, চরিত্রের লুক, টিজার, গান প্রকাশ পেয়েছিল আগেই। কিন্তু ছবিটির মুক্তি ঘিরে হঠাৎই তৈরি হয় অনিশ্চয়তা। কিছু দৃশ্যের বিষয়ে আপত্তি থাকায় বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ফেরত আসে ছবিটি। দৃশ্যগুলো সম্পাদনা করে আজ মঙ্গলবার পুনরায় ছাড়পত্রের জন্য জমা পড়ে। অবশেষে মুক্তির অনুমতি পেলো ছবিটি।

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য কাজী নওশাবা সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুপুরে আমরা পুনরায় সিনেমাটি দেখে সার্টিফিকেশন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ছবিটি মুক্তির অনুমতি পেয়েছে।’

সিনেমায় আপত্তি থাকা দৃশ্যের বিষয়ে তিনি বলেন, ‘প্রত্যেক সিনেমার জন্য কিছু না কিছু সংশোধনী থাকে। এটার ক্ষেত্রেও সেটা ছিল। তবে আমার এমন কিছু দৃশ্য বাদ দেইনি যা সিনেমাটির জন্য ক্ষতি হয়। আমার সৃজনশীলতার দিকে বেশি নজর দিয়ে কিছু দৃশ্য সংশোধনী দিয়েছি। তারা সেটা করেছেন।’

এদিকে ‘বরবাদ’ সিনেমার আনকাট ছাড়পত্রের জন্য চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সামনে সকাল থেকেই অবস্থান নেন শাকিব খানের কিছু ভক্ত। বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে তাঁদের দেখা গেছে।

‘বরবাদ’ ছবিটির পরিচালক মেহেদী হাসান। ছবিতে শাকিব খানের সঙ্গে জুটি হয়েছেন ইধিকা পাল। আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, ভারতের যীশু সেনগুপ্ত প্রমুখ। ছবির একটি গানে পারফর্ম করেছেন নুসরাত জাহান।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়