Tuesday, June 23, 2026
spot_img
Homeএই মুহুর্তেদেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না: মীর হেলাল

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না: মীর হেলাল

প্রাইম ভিশন ডেস্ক »

নিষিদ্ধ সংগঠনের ‘সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ প্রতিবাদে আয়োজিত অবস্থান কর্মসূচিতে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। বিশেষ করে জুলাই গণহত্যার ঘটনায় দায়ীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো নিষিদ্ধ বা বাংলাদেশবিরোধী সংগঠনকে মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না।

একই সঙ্গে তিনি দলীয় নেতা-কর্মীদের জনদুর্ভোগ এড়িয়ে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের নির্দেশনা অনুসরণের আহ্বান জানান।

মঙ্গলবার (২৩ জুন) সকালে নগরের জিইসি মোড়ে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে
অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপির কেন্দ্রীয় নেতা মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, আমাদের নেতা-কর্মীরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন, যাতে কোনো ধরনের অস্থিরতা বা বিশৃঙ্খলা না ঘটে। দলের নীতি ও নেতৃত্বের নির্দেশনা মেনে রাজপথের কর্মসূচি পরিচালনা করতে হবে।

রাজনৈতিক কর্মসূচির কারণে সাধারণ মানুষের দুর্ভোগ যেন না হয়, সেদিকেও নজর রাখতে হবে।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলুর সভাপতিত্বে এবং নগর ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তী।

কর্মসূচিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়