রবিবার, মে ৩, ২০২৬
spot_img
Homeচট্টগ্রামবান্দরবানে নৌকা ডুবির ঘটনায় আরও ২ জনের মরদেহ উদ্ধার

বান্দরবানে নৌকা ডুবির ঘটনায় আরও ২ জনের মরদেহ উদ্ধার

প্রাইম ভিশন ডেস্ক »

বান্দরবানের সাঙ্গু নদীতে নৌকা ডুবির ঘটনায় আরও দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় রেমাক্রী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এর সাঙ্গু নদীর আদা ম্রো পাড়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- রেমাক্রী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড অংলে খুমী পাড়া এলাকার লংবে খুমী ও একই ইউনিয়নের চয়অং খুমী পাড়ার বাসিন্দা ছাই খুমী।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গত বুধবার সকালে ছোট মদকের অংলে খুমি পাড়ার স্থানীয় নয়জন নৌকা নিয়ে রেমাক্রীতে বাজার করতে আসেন। বিকালে বাড়ি ফেরার পথে রেমাক্রির আদা পাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ সাঙ্গু নদীর পানি আকস্মিকভাবে বাড়তে থাকে। পরে নিয়ন্ত্রণ হারিয়ে পাথরের সঙ্গে ধাক্কা লাগলে ইঞ্জিন চালিত নৌকাটি পানিতে ডুবে যায়। সাঁতার কেটে ছয়জন নদীর তীরে পৌঁছাতে পারলেও বাকি তিনজন নদীর স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন।

ওসি আরও বলেন, ঘটনার পর বৃহস্পতিবার থানচি পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার অভিযান পরিচালনা করে লং রে খুমি নামে এক মহিলার মরদেহ উদ্ধার করেন। আজ বাকি দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়