রবিবার, মে ৩, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেবিএনপির সঙ্গে সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

বিএনপির সঙ্গে সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

প্রাইম ভিশন ডেস্ক »

বিএনপির সঙ্গে সংঘর্ষ চলাকালে ডিউটিরত অবস্থায় এক পুলিশ সদস্য (৩২) নিহত হয়েছেন। তবে নিহত পুলিশ সদস্যের পরিচয় এখনো জানা যায়নি। আজ শনিবার বেলা ৪টা ১৫ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢামেকের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে রাজধানীর বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পথচারী, সাংবাদিক ও পুলিশসহ ৪০ জনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

আহতরা হলেন, নাসির(২৫),সুজন(২০), নওয়াব আলী(৬০) জাফর(৩০) কালাম (৫৫), আলামিন প্রধান (২৫), রাফিন (২২) মারুফ(৪৬) এবিএম রাজু(৪৫), হুমায়ুন কবির(৩৫) লিয়ন (২২) আকলিমা(৩৫) সজীব হোসেন(২৬) সালেক (৩০) সজীব ভূঁইয়া (৩০) সাংবাদিক রাফসান (৩০),সাংবাদিক মাসুম (৩২), বিল্লাল (২৫) রুবেল (২৫), কালাম(৩৮) নান্নু (৩৫), আকরাম (২০),মানিক(৩৫), রফিকুল ইসলাম (৩০) রাজু আহামেদ (৩৫) কবির(২৫) নয়ন (২৬) এমদাদুল (২৭) আনোয়ার (৪০),জমি (৩৪),হিয়া(২০) রাসেল (১৮)রোকসানা (৪২) রোমান(২৮) আরিন(৫২), পুলিশ সদস্য এএসআই সামাদ, নায়েক আব্দুর রাজ্জাক, পুলিশ কনস্টেবল আসাদুজ্জামান, কাইয়ুম ও আলী।

ডা. মো. আলাউদ্দিন বলেন, ‘আজ বেলা ১১টার পর থেকে বিকেল ৪টা পর্যন্ত আনুমানিক ৩৫ থেকে ৪০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা তাদের চিকিৎসা দিচ্ছি। অনেককে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। আহতদের হাতে, পায়ে, মাথায়সহ শরীরে বিভিন্ন স্থানে জখম, কাটা ও গুলিসহ বিভিন্ন ধরনের আহত হয়েছেন। আজ বিকেলের দিকে রোগীর চাপ বেড়ে গেছে। এ অবস্থায় এক সঙ্গে এতো বেশি রোগী আসায় তাদের চিকিৎসা দিতে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়