Homeচট্টগ্রামরবীন্দ্র সংগীতে পুরস্কার জিতলো রাঙ্গুনিয়ার অপ্সরী বড়ুয়া

রবীন্দ্র সংগীতে পুরস্কার জিতলো রাঙ্গুনিয়ার অপ্সরী বড়ুয়া

প্রাইম ভিশন ডেস্ক »

বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত জাতীয় শিশু  পুরস্কার প্রতিযোগিতা ২০২২ এ  রবীন্দ্র সংগীতে ক বিভাগে তৃতীয় স্থানের পুরস্কার গ্রহণ করেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার অপ্সরী বড়ুয়া ফ্লোরা। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পুরষ্কার গ্রহণ  করে সে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি। । স্বাগত বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম।

রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ফ্লোরা এর আগে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে নজরুল সংগীত ও দেশাত্ববোধক গানে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থানের পুরষ্কার অর্জন করে। তার বাড়ি রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সৈয়দবাড়ি এলাকায়। তার বাবা রানা বড়ুয়া তবলাবাদক, মা ফুলকি বড়ুয়া বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত সংগীতশিল্পী।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়