বুধবার, মে ১৩, ২০২৬
spot_img
Homeচট্টগ্রামসড়কে বেপরোয়া গাড়ি, প্রাণ গেল দুই চুয়েট শিক্ষার্থীর

সড়কে বেপরোয়া গাড়ি, প্রাণ গেল দুই চুয়েট শিক্ষার্থীর

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন শান্ত (২৪), মো. তৌফিক (২৩)।  আজ সোমবার বিকালে চট্টগ্রাম কাপ্তাই সড়কের তাপবিদ্যুৎ কেন্দ্রের জিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে। ঘাতক বাসটি পুলিশ জব্দ করেছে।

চুয়েটের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ রাশেদুল ইসলাম  জানান, নিহতদের মধ্যে শান্ত সাহা নরসিংদী সদরের ৪ নম্বর ওয়ার্ডের কাজল সাহার ছেলে। আর তৌফিক হোসেন নোয়াখালীর সুধারামের ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ দেলোয়ার হোসেনের ছেলে।

রাঙ্গুনিয়া থেকে চুয়েটের দিকে মোটরসাইকেল এবং শাহ আমানত বাস সার্ভিস চট্টগ্রাম বহদ্দারহাট থেকে রাঙ্গুনিয়ার দিকে আসার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেল সড়ক থেকে ছিটকে পড়ে দুই ছাত্র গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাতে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়