বুধবার, মে ১৩, ২০২৬
spot_img
Homeচট্টগ্রামকালুরঘাট সেতু নিয়ে ‘সুখবর’

কালুরঘাট সেতু নিয়ে ‘সুখবর’

প্রাইম ভিশন ডেস্ক »

কালুর ঘাট সেতু নির্মাণে কোরিয়ান এক্সিম ব্যাংকের সঙ্গে বাংলাদেশের ঋণচুক্তি হতে যাচ্ছে আগামী জুনে। চুক্তি সম্পাদন হলে সেতু নির্মাণের আনুসাঙ্গিক কাজ শুরু করবে বলে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, সম্প্রতি আমরা দাতা সংস্থার সঙ্গে বৈঠক করেছি।

সেতু নির্মাণের জন্য প্রায় ১২ হাজার কোটি টাকা লাগবে। এর মধ্যে জিওবি ফান্ড ৪ হাজার কোটি টাকা এবং বাকি টাকা দেবে দাতা সংস্থা। এ নিয়ে কোরিয়ান এক্সিম ব্যাংকও কথা দিয়েছে। তারা আগামী জুনে সরকারের সঙ্গে ঋণচুক্তি করতে চায়।

চট্টগ্রাম-কক্সবাজার রুটে নিয়মিত ট্রেন চালুর বিষয়টি রেলওয়ের এক নম্বর প্রায়োরিটিতে রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির নতুন মহাপরিচালক সরদার সাহাদাত আলী। তিনি বলেছেন, আমরা নীতিগতভাবে একমত; চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন দিতে হবে। এটা এক নম্বর প্রায়োরিটি। এই রুটে ট্রেন চালুর ডিমান্ডে আমাদের কোনো না নেই।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়