Homeচট্টগ্রামসড়ক দুর্ঘটনায় ছাত্র নিহত, খাগড়াছড়িতে বাবুর্চিকে গুলি করে হত্যা

সড়ক দুর্ঘটনায় ছাত্র নিহত, খাগড়াছড়িতে বাবুর্চিকে গুলি করে হত্যা

প্রাইম ভিশন ডেস্ক »

হাটহাজারীতে সড়ক দূর্ঘটনায় মোহাম্মদ আজওয়াদ (১৩) প্রকাশ মাহিন নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে মির্জাপুর ইউনিয়নের চারিয়া মাদ্রাসার সামনে হাটহাজারী-নাজিরহাট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালের দিকে উল্লেখিত স্থানে রাস্তা পার হয়ে মাদ্রাসায় ঢুকার জন্য অপেক্ষা করছিল আল জামিয়াতুল ইসলামিয়া কাছেমুল উলুম চারিয়া মাদ্রাসার ২য় জামাতের ছাত্র আজওয়াদ।

এসময় নগরমুখী বেপরোয়া গতির একটি বাস (ঢাকা মেট্রো ব ১৫ ৭৬২৬) তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে খাগড়াছড়িতে স্বর্ন কুমার ত্রিপুরা নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। সোমবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ১টা থেকে দেড়টার মধ্যে দীঘিনালার পোমাং পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত স্বর্ন কুমার ত্রিপুরা পেশায় একজন বাবুর্চি। তিনি একই এলাকায় মৃত বদন ত্রিপুরার সন্তান।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাকারিয়া বলেন, স্থানীয়রা আমাদেরকে জানান গভীর রাতে একটা গুলির শব্দ পেয়েছে। এরপর ভয়ে কেউ ঘর থেকে বের হয়নি। খবর দেওয়ার পর সকালে গিয়ে আমরা নিহত স্বর্ন কুমার ত্রিপুরার মৃতদেহ উদ্ধার করি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়