Homeচট্টগ্রামচট্টগ্রামে থিম পার্কের পরিকল্পনা

চট্টগ্রামে থিম পার্কের পরিকল্পনা

প্রাইম ভিশন ডেস্ক »

নগরের কাজীর দেউড়ি সার্কিট হাউজ সংলগ্ন শিশু পার্কটি সবুজায়নের মাধ্যমে থিমপার্ক করার পরিকল্পনা করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এর অংশ হিসেবে জায়গাটি চসিকের অধীন বরাদ্দ চেয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

মেয়র বলেন, গ্রীন অবয়ব দিয়ে যদি আমরা পার্কটা করতে পারি তখন কারো আপত্তি থাকবে না।

কী আছে চসিকের প্রস্তাবে : গতকাল প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সচিব বরাবর দেয়া লিখিত প্রস্তাবনায় বলা হয়, ৬০ বর্গ মাইল বিশিষ্ট চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় প্রায় ৭০ লক্ষাধিক নাগরিকের বসবাস। চট্টগ্রাম শুধু দেশের দ্বিতীয় বৃহত্তম শহর ও বাণিজ্য নগরীই নয়। পাহাড়, নদী ও সমুদ্রবেষ্টিত এ নগরের অপরূপ সৌন্দর্য পর্যটনের বিরাট সম্ভাবনারও আধার। কিন্তু, অত্যন্ত পরিতাপের বিষয় চট্টগ্রাম শহরে নাগরিকদের জন্য অবসরে সুস্থ বিনোদনের জন্য পর্যাপ্ত উন্মুক্ত পার্ক নেই। এতে বলা হয়, চট্টগ্রাম শহরকে সবুজ–শ্যামল ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে সবুজায়ন ও সৌন্দর্য্যবর্ধনের লক্ষ্যে নগরের জিয়া জাদুঘরের সম্মুখে পরিত্যক্ত সম্পত্তিটি চট্টগ্রাম সিটি কর্পোরেশন–কে বরাদ্দ প্রদান করা হলে সেখানে সবুজায়নের মাধ্যমে থিমপার্ক তৈরি করে নগরবাসীর জন্য সুস্থ বিনোদনের ব্যবস্থা করা হবে। যা চট্টগ্রাম শহরকে গ্রীন, ক্লিন, হেলদি সিটি হিসেবে গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কী বলছেন নগরপরিকল্পনাবিদগণ : বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই) চট্টগ্রাম চ্যাপটারের চেয়ারম্যান আশিক ইমরান আজাদীকে বলেন, যেভাবেই হোক এটাকে সবুজ করা ছাড়া অন্য কোনো বিকল্প নাই। কারণ, চট্টগ্রামে সবুজ জায়গা একেবারে নেই বললেই চলে। যেগুলো আছে সেগুলোও ধ্বংসের পথে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়