সোমবার, জুন ১৫, ২০২৬
spot_img
Homeচট্টগ্রামনগরীতে আজও ভারি বৃষ্টির আভাস

নগরীতে আজও ভারি বৃষ্টির আভাস

মৌসুমী বায়ু সক্রিয় থাকার প্রভাবে নগরীতে আজও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিস। এতে পাহাড়ি এলাকায় ধসেরও আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের উপর বিস্তার লাভ করেছে। মৌসুমী বায়ু বাংলাদেশের পূর্বাঞ্চলে সক্রিয় ও দেশের অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে রোববার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ভারি বৃষ্টিতে চট্টগ্রাম পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী বলেন, চট্টগ্রাম নগরীতে আগামীকাল (আজ) মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে তারপরদিন সূর্যের দেখা মিলতে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়