সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬
spot_img
Homeচট্টগ্রামচট্টগ্রামে পানির ঢলে দেবে গেছে সড়ক

চট্টগ্রামে পানির ঢলে দেবে গেছে সড়ক

প্রাইম ভিশন ডেস্ক »

রাতভর বৃষ্টিতে নগরের অক্সিজেন ২ নম্বর গেইট সড়কের স্টারশিপ এলাকায় ব্রিজ ভেঙে সড়কের একপাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

বুধবার (৬ আগস্ট) দিবাগত রাতে পানির ঢলে ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়।

সরেজমিন দেখা যায়, বর্তমানে সড়কের এক পাশ দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। সড়ক ভেঙে যাওয়ায় লাল ফিতা দিয়ে বেস্টনি তৈরি করে রাখা হয়েছে।

বায়েজিদ থানার উপ পরিদর্শক (এসআই) সামশুল আলম  জানান, সড়ক ভেঙে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, সেজন্য পুলিশের একটি টহল টিম দায়িত্ব পালন করছে।

যান চলাচলে ধীর গতির কারণে অক্সিজেন ২ নম্বর গেইট সড়কের উভয়পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গামী শাটল ও নাজিরহাট রুটে ট্রেন চলাচলও বিঘ্নিত হচ্ছে।

এদিকে আমবাগান আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় (সকাল ৯টা পর্যন্ত) নগরে ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া পতেঙ্গা আবহাওয়া অফিসে রেকর্ড করা হয় ৩২ মিলিমিটার বৃষ্টি।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে এ তথ্য জানিয়েছেন পতেঙ্গা আবহওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মাহমুদুল হাসান। আগামী ২৪ ঘণ্টায়ও ভরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

এদিকে ভারী বর্ষণের ফলে নগরের বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েন অফিস ও স্কুলগামীরা। বৃষ্টির ফলে সড়কে যানবাহনের পরিমাণ কম থাকায় রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে নগরবাসীকে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়