প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রাম-৫ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, বিএনপি সবসময় জনগণকে দেওয়া তার প্রতিশ্রুতি পালন করেছে। ধানের শীষে ভোট দিয়ে কেউ প্রতারিত হয়নি। গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক ধানের শীষ।
সোমবার (২৬ জানুয়ারি) বিকালে জালালাবাদ ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
এর আগে মীর হেলাল কাঠাল বাগান এলাকা থেকে এক উঠান বৈঠকের মাধ্যমে এলাকায় তাঁর গণসংযোগ শুরু করেন। পরে তিনি জালালাবাদ ওয়ার্ডের ইব্রাহীম কটন মিল রোড এবং পূর্ব কুলগাও এলাকার বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট দিতে প্রচারণা চালান। সেখানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে উঠান বৈঠকেও যোগ দেন।
এসময় তিনি ১২ ফেব্রুয়ারি সবাইকে ধানের শীষে ভোট দিয়ে দেশের কাঙ্খিত পরিবর্তন ও শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য আহ্বান জানান।
গণসংযোগের সময় তাঁর সঙ্গে ছিলেন মহানগর বিএনপির সদস্য ও বায়েজিদ থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ইকবাল চৌধুরী, মহানগর বিএনপি নেতা এস এম আবুল, ইয়াকুব চৌধুরী, বায়েজিদ থানা বিএনপি’র সাবেক সভাপতি আবদুল্লাহ আল হারুন, জাকারিয়া সেলিম, মোহাম্মদ আজগর হোসেন কন্ট্রাকটর, জালালাবাদ ওয়ার্ড বিএনপি আহ্বায়ক মোহাম্মদ বেলাল ও সদস্য সচিব আব্দুল করিমসহ স্থানীয় বিএনপি-অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর।


