Homeচট্টগ্রামচট্টগ্রামে রেকর্ড বৃষ্টি, দুর্ভোগ চরমে

চট্টগ্রামে রেকর্ড বৃষ্টি, দুর্ভোগ চরমে

প্রাইম ভিশন ডেস্ক »

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৩৭ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তর। টানা বর্ষণে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সব পরীক্ষা স্থগিত। সব কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা।

এতে সড়কে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
বুধবার (৮ জুলাই) সকাল ৯টা পর্যন্ত এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

চট্টগ্রাম আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টিপাত হচ্ছে।
অতি ভারী বর্ষণের কারণে নগরের নিচু এলাকায় পানি জমে যায়।

বেশ কয়েকটি সড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করে। কর্মস্থল যেতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী  জানান, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী আরও দুইদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতা ও পাহাড়ধসের ঝুঁকি থাকায় প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়