শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img
Homeচট্টগ্রামদুই বউয়ের জ্বালা সইতে না পেরে স্বামীর আত্মহত্যা

দুই বউয়ের জ্বালা সইতে না পেরে স্বামীর আত্মহত্যা

প্রাইম ভিশন ডেস্ক »

দুই বইয়ের জ্বালা সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন কুতুবদিয়ার এক যুবক। কক্সবাজার শহরের কলাতলীর ওয়ার্ল্ড বিচ হোটেল থেকে সৌরভ সিকদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে এ ঘটনা ঘটে।

সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস বলেন, ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টাকালে রশি ছিড়ে পড়ে গিয়ে আহত হন ওই যুবক। ৯৯৯-এ কল পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি মারা যান।

ওসি জানান, আসল ঘটনা উদঘাটনে কাজ করছে পুলিশ। মারা যাওয়া সৌরভ সিকদার (২৮) শহরের কুতুবদিয়ার দক্ষিণ ধুরুং সিকদারবাড়ির মাস্টার হাসান সিকদারের পুত্র। প্রথম স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় ঢাকার আনিকা তাসনিম নামে এক নারীকে দ্বিতীয় বিয়ে করে সৌরভ ঢাকার পান্থপথ এলাকায় বাস করতেন। ১৬ জুলাই কক্সবাজারে এসে হোটেলে উঠেন।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, সৌরভ সিকদার ও তার স্ত্রী আনিকা তাসনিম গত ১৬ জুলাই থেকে এই হোটেলের ৭১৭ কক্ষে অবস্থান করছিলেন।

৯৯৯-এ কল দিলে ঘটনাস্থলে আসা পুলিশকে আনিকা জানিয়েছে, তাকে ঘরে তোলা নিয়ে পরিবারের সঙ্গে মনোমালিন্য চলছিল সৌরভের। এ নিয়ে বাড়ির কারো সঙ্গে ফোনে কথা-কাটাকাটি হয় সৌরবের। রাগান্বিত ও কথা-কাটাকাটির জেরে গলায় ফাঁস লাগায় সৌরভ।

ওসি শেখ মুনীর উল গীয়াস বলেছেন, দ্বিতীয় স্ত্রীকে হয়ত সৌরভের পরিবার মেনে নিচ্ছিল না। এসব নিয়ে পারিবারিক দ্বন্দ্ব চলছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়