সোমবার, জুন ১৫, ২০২৬
spot_img
Homeচট্টগ্রামচট্টগ্রাম মেডিক্যালে আলাদা কর্নার/ বাড়ছে ডেঙ্গু রোগী/ শিশুরা আক্রান্ত বেশি

চট্টগ্রাম মেডিক্যালে আলাদা কর্নার/ বাড়ছে ডেঙ্গু রোগী/ শিশুরা আক্রান্ত বেশি

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামে নতুন করে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। জেলার বিভিন্ন হাসপাতালে মোট ২২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। নগরের বাইরে উপজেলা থেকেও ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

চট্টগ্রাম সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, আক্রান্ত রোগীদের এক-তৃতীয়াংশই শিশু।

জানা গেছে, বুধবার পর্যন্ত এই বছর চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে মোট ৩৭৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১২৯ জন রোগী চমেক হাসপাতালে এবং ২৪৯ জন রোগী অন্যান্য হাসপাতালে চিকিৎসা নেন।

চমেক হাসপাতাল ব্যতীত বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ২৪৯ জন রোগীর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত জানুয়ারিতে মাত্র পাঁচ জন এবং ফেব্রুয়ারিতে একজন ডেঙ্গু আক্রান্ত হন। এরপর টানা তিন মাস কোনো ডেঙ্গু রোগী পাওয়া যায়নি। এর পর জুনে ১৭ জন আক্রান্ত হন। জুলাই মাসে তা বেড়ে ৫০-এ দাঁড়ায়। আগস্টে ৭৬ জন এবং এ মাসের প্রথম দুই সপ্তাহেই ১০০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী  জানান, সিটি করপোরেশন এলাকা ছাড়াও উপজেলাগুলোতেও ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে।

সেপ্টেম্বরে বৃষ্টি বেশি হওয়ায় এডিস মশার বংশবৃদ্ধি হচ্ছে, তাই ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়ছে।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে আলাদা কর্নার খোলা করা হয়েছে।

এডিস মশা ও লার্ভা নির্মূলে জুলাই মাসের শেষ সপ্তাহে নগরীতে ‘ক্র্যাশ প্রোগ্রাম’ শুরু করে চট্টগ্রাম সিটি করপোরেশন।

চসিক এর ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হাসেম বলেন, ‘আমরা সংবাদপত্রে সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছি। কারও বাড়ির আঙিনায় বা প্রতিষ্ঠানের কোথাও পানি থাকলে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি।’

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়