Wednesday, June 24, 2026
spot_img
Homeচট্টগ্রামদেশগ্রামবাঁশখালীর কাতার প্রবাসীকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা

বাঁশখালীর কাতার প্রবাসীকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা

প্রাইম ভিশন ডেস্ক »

বাঁশখালীর কাতার প্রবাসী আসিফ মুহাম্মদ সায়েমকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে কাতারস্থ বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আসিফ মুহাম্মদ সায়েম বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের দক্ষিণ গন্ডামারা তালুকদার বাড়ির মোহাম্মদ মোজাম্মেল হকের দ্বিতীয় পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৪ বছর আগে প্রবাস জীবন শুরু করেন সায়েম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।

বর্তমানে নিহতের মরদেহ কাতার পুলিশের হেফাজতে হাসপাতালে রাখা হয়েছে। হত্যাকারীকে সিসিটিভি ফুটেজ দেখে আটকের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।

সায়েমের মরদেহ দ্রুত দেশে আনার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছে শোকাহত পরিবার।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়