প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামের রাউজানে কাভার্ডভ্যানের সঙ্গে ও সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নাজিম উদ্দীন (৪৪) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) ভোরে রাউজান উপজেলার গহিরা- হেঁয়াকো সড়কের সংযোগস্থল গহিরা দলইনগর আতুরন্নিঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজিম উদ্দীন রাউজানের চিকদাইর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রমজান আলী তালুকদার বাড়ির ইদ্রিস মিয়ার ছেলে।
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া ও চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোদাচ্ছের হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


