Homeচট্টগ্রামমহানগরচট্টগ্রামে মেট্রোরেলের সম্ভাবনা, সমীক্ষা শুরু হচ্ছে দ্রুত

চট্টগ্রামে মেট্রোরেলের সম্ভাবনা, সমীক্ষা শুরু হচ্ছে দ্রুত

প্রাইম ভিশন ডেস্ক »

প্রকল্প অনুমোদনের প্রায় দুই বছর পর অবশেষে চট্টগ্রামে মেট্রোরেল স্থাপন প্রকল্পের সমীক্ষা কার্যক্রম পুরোদমে শুরু হচ্ছে। আগামী দিন কয়েকের মধ্যে মাঠ পর্যায়ের সার্ভেসহ আনুষাঙ্গিক কার্যক্রম শুরু করা হবে। এই সমীক্ষা কার্যক্রমের মাধ্যমেই চট্টগ্রামে মেট্রো রেল প্রকল্প ‘উপরে নাকি পাতালে’ হবে সেটা নিশ্চিত হওয়ার পাশাপাশি প্রকল্পটির বিভিন্ন দিক উঠে আসবে।

চট্টগ্রাম মহানগরীর যানজট নিরসনসহ সার্বিক জীবনযাত্রার গতিশীলতা নিশ্চিত করতে ঢাকার পর চট্টগ্রামেও মেট্রোরেল বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়। চট্টগ্রামে মেট্রোরেল বাস্তবায়নের জন্য শুরুতে সম্ভাব্যতা যাছাইয়ের উদ্যোগ নেয়া হয়। ‘ট্রান্সপোর্ট মাস্টারপ্ল্যান অ্যান্ড প্রিলিমিনারি ফিজিবিলিটি স্টাডি ফর আরবান মেট্রোরেল ট্রানজিট কনস্ট্রাকশন অব চিটাগাং মেট্রোপলিটন এরিয়া’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করা হয়। ২০২২ সালের নভেম্বর মাসে প্রকল্পটি একনেকের অনুমোদন লাভ করে। মেট্রোরেলের ফিজিবিলিটি পরীক্ষায় খরচ ধরা হয় ৭০ কোটি ৬৩ লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার নিজস্ব তহবিল থেকে ১৩ কোটি ৬৩ লাখ টাকা প্রদান করবে। বাকি টাকা প্রকল্প সহায়তাকারী প্রতিষ্ঠান দক্ষিণ কোরিয়ার উন্নয়ন সহযোগী সংস্থা কোরিয়ান ইন্টারন্যাশনাল কো–অপারেশন এজেন্সি (কোইকা) প্রদান করবে ৫৭ কোটি টাকা।

ইতোমধ্যে প্রকল্পের মেয়াদ এক বছর গত হয়েছে। নতুন করে প্রকল্প মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে। অবশেষে সব ঝামেলা চুকিয়ে চট্টগ্রামে মেট্রোরেলের ভাগ্য নির্ধারণে সম্ভাব্যতা যাছাইয়ের কাজ পুরোদমে শুরু করা হচ্ছে।

কাজ শুরু করার আগে গতকাল কোইকাসহ পরামর্শক প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধিদল সিডিএ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছের সাথে সাক্ষাৎ করেছেন। তারা প্রকল্পের কাজ শুরু করতে মাঠ পর্যায়ে সার্ভেসহ আনুষাঙ্গিক কার্যক্রম পরিচালনার ব্যাপারে সিডিএ চেয়ারম্যানের সাথে কথা বলেন।

এ সময় চলমান মাস্টার প্ল্যান প্রকল্পের প্রকল্প পরিচালক এবং উপ–প্রধান শহর পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু ঈসা আনছারী ও নগর পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার জহির আহম্মেদ, কোরিয়ান ইন্টারন্যাশনাল কো–অপারেশন এজেন্সির পক্ষে উপস্থিত ছিলেন এমআরটি প্রকল্পের প্রকল্প পরিচালক মীর মোহাম্মদ কামরুল হাসান, ইয়োসিন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট ইলহো চুং, জুনহেং জো ও সাঙ্গায়ো লি।

সিডিএ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ বলেন, চট্টগ্রামকে পরিকল্পিতভাবে বসবাসযোগ্য করার লক্ষ্যে আগামী ৫০ থেকে ১০০ বছরের জন্য পরিকল্পনা গ্রহণ করতে হবে।

তিনি মেট্রোরেলের পাশাপাশি সার্কুলার ট্রেনের উপর গুরুত্বারোপ করে বলেন, মেট্রোরেল প্রকল্প যদি আন্ডারগ্রাউন্ড হয় তবে পরিবেশগত দিক যেমন বন্যা, জলোচ্ছ্বাস ও পাহাড়ি ঢল হলে কিভাবে সেটি মোকাবেলা করা হবে সেটা পরিকল্পনায় থাকতে হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়