Homeবাণিজ্যফের কমলো স্বর্ণের দাম

ফের কমলো স্বর্ণের দাম

প্রাইম ভিশন ডেস্ক »

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম হ্রাসের পরিপ্রেক্ষিতে ভালো মানের স্বর্ণে ৯৩৩ টাকা কমানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের প্রতি ভ‌রি স্বর্ণের দাম কমে দাঁড়াবে ৮২ হাজার ৩৪৮ টাকা।

রোববার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূইয়া লিটন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সোমবার থেকে সারাদেশে নতুন দাম অনুযায়ী সোনা কেনাবেচা করা হবে।

নতুন দাম অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমে প্রায় ৮২ হাজার ৩৪৮ টাকায় দাঁড়িয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমে হয়েছে প্রায় ৭৮ হাজার ৬১৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমে হয়েছে প্রায় ৬৭ হাজার ৪১৭ টাকা।

সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম কমে হয়েছে প্রায় ৫৫ হাজার ৮৭০ টাকা।এর আগে গত বুধবার (১৪ সেপ্টেম্বর) সারাদেশে স্বর্ণের দাম কমানো হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়