Thursday, July 2, 2026
spot_img
Homeবিনোদনসিল্কের নাইটিতে বন্ধুদের সঙ্গে যা করলেন রচনা

সিল্কের নাইটিতে বন্ধুদের সঙ্গে যা করলেন রচনা

প্রাইম ভিশন ডেস্ক »

কাজ ছাড়া তিনি কিছুই বোঝেন না। শুটিংয়ের পর টলিপাড়ার কারো সঙ্গে পার্টি করতেও দেখা যায় না অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে। গুটি কয়েক বন্ধুর সঙ্গেই দেখা যায় অভিনেত্রীকে। জন্মদিনটাও সেই কাছের বন্ধুদের নিয়েই কাটালেন নায়িকা।

২ অক্টোবর ছিল রচনার জন্মদিন। গান্ধীজির জন্মদিন বলে এমনই সর্বত্র ছুটি থাকে এ দিন। শুটিংপাড়াতেও হয় না কাজ। তাই জন্মদিনটা মনের মতো করে উদ্‌যাপন করলেন অভিনেত্রী। এখন যদিও বড় পর্দায় একদমই দেখা যায় না রচনাকে। এখন শুধুই ‘দিদি নম্বর ১’-এর সঞ্চালিকা হিসাবেই দেখা যায় অভিনেত্রীকে। তাই মাসে কিছু দিন শুটিং আর বাকি দিনগুলো নিজের জন্য সময় বরাদ্দ রাখেন রচনা। কীভাবে বিশেষ দিনটা কাটালেন অভিনেত্রী?

ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন রচনা। যেখানে দেখা যাচ্ছে নায়িকার সব কাছের বন্ধুদের। একটি ঘরে সার দিয়ে দাঁড়িয়ে তার বন্ধুরা। আর নায়িকার জন্মদিন উপলক্ষে গানের সঙ্গে তাল মেলাচ্ছেন সকলে। ভিডিওটি শুরু হতেই সকলের প্রশ্ন ছিল ‘বার্থডে গার্ল’ কোথায়? শেষে দেখা গেল রচনাকে।

সিল্কের নাইটিতে বন্ধুদের সঙ্গে নাচছেন রচনা। ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘এ রকম আরো মজা হোক, আরো আনন্দ করি, ঘুরতে যাই আরো এমন কেক আসুক।’ জন্মদিনের রাতে যে তারা চুটিয়ে মজা করেছেন তা ভিডিওতেই স্পষ্ট।

রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকা ছাড়াও রচনা এখন ব্যবসায়ীও। শাড়ি, জামাকাপড়, গয়নার ব্যবসা তো ছিলই। কয়েক দিন আগে ঘোষণা করেছিলেন, তার প্রসাধনীর সংস্থারও। ব্যবসায়ী হিসাবেও এখন পসার জমাতে ব্যস্ত রচনা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়