বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেজঙ্গি সন্দেহে বনানীতে আবাসিক হোটেল ঘিরে রেখেছে পুলিশ

জঙ্গি সন্দেহে বনানীতে আবাসিক হোটেল ঘিরে রেখেছে পুলিশ

প্রাইম ভিশন ডেস্ক »

রাজধানীর বনানীতে জঙ্গি সদস্যরা অবস্থান করছে এমন সন্দেহে একটি আবাসিক হোটেল ঘিরে রেখেছে পুলিশ।

শনিবার (৩ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া।

তিনি বলেন, জঙ্গিরা ভেতরে আছে এমন তথ্যের ভিত্তিতে বনানীতে একটি হোটেলে পুলিশের অভিযান চলছে। আমরা এখন অভিযানে আছি। বিস্তারিত পরে জানানো হবে।

এদিকে পুলিশের সূত্র জানিয়েছে, সন্ধ্যা থেকেই প্রস্তুতি নিয়েছিল বনানী থানা পুলিশ। রাত নয়টার দিকে তারা হোটেলগুলোতে অভিযান শুরু করে। এখন সেই অভিযান চলছে। বনানী হোটেলগুলোতে কারা উঠছেন তা চেক করা হচ্ছে। সেই সঙ্গে প্রতিটি রুমে থাকা ব্যক্তিদের ব্যাগও তল্লাশি করা হচ্ছে।

অভিযানে বনানী থানার ওসি নুরে আজমসহ থানা পুলিশের সদস্যরা রয়েছেন। সঙ্গে কয়েকটি ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করার খবর পাওয়া যায়নি।

একটি সূত্র জানিয়েছে, পুলিশ জঙ্গিবিরোধী অভিযানের দাবি করলেও মূলত বিএনপির আগামী ১০ তারিখের সমাবেশকে কেন্দ্র করে এই অভিযান। রাজধানীর বিভিন্ন হোটেলে আগাম নেতাকর্মীরা উঠতে শুরু করছেন এবং তারা বিভিন্ন বাসা বাড়িতে অবস্থান নিয়েছেন। সমাবেশের নামে যাতে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড না চালানো যায় তা প্রতিহত করতে পুলিশ এই অভিযান তল্লাশি চালাচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়