রবিবার, মে ১০, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেপেনাল্টি শুটআউটে জাপানের বিদায়, কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া

পেনাল্টি শুটআউটে জাপানের বিদায়, কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া

প্রাইম ভিশন ডেস্ক »

শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় ক্রোয়েশিয়ার। নির্ধারিত ৯০ মিনিটে খেলা ১-১ ড্র হয়। চুড়ান্ত ফলাফলের জন্য ফিফার নিয়ম অনুযায়ী অতিরিক্ত আরো ৩০ মিনিট খেলা হবে।

অতিরিক্ত সময়ে খেলা ড্র হওয়ায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। আর পেনাল্টি শুটআউটে জাপনাকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে ক্রোয়েশিয়া।

বিশ্বকাপের গতবারের ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার বিপক্ষে সমানতালে খেলে প্রথমার্ধেই ১-০ ব্যবধানে এগিয়ে থাকে জাপান। দ্বিতীয়ার্ধে পেরেসিচের গোলে খেলায় সমতায় ফেরে ক্রোয়েশিয়া।

ম্যাচের ৪৩তম মিনিটে কর্নার পায় জাপান। কিকটি গোলমুখে না করে নিজেরা দেয়া নেয়া করতে করতে ক্রোয়েশিয়ার জালে বল নিয়ে যায় জাপান। শেষ ক্রসটি করেন রিতসু দোয়ান। গোলমুখে ভেসে আসা বলটিতে পা লাগিয়ে ক্রোয়েশিয়ার জালে বল জড়িয়ে দেন মায়েদা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে ক্রোয়েশিয়া। গোলও পেয়ে যায় তারা খুব দ্রুত। ৫৫ মিনিটে লভরেনের ক্রস থেকে দারুণ এক হেডে গোল করে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান টটেনহ্যাম তারকা ইভান পেরেসিচ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়