রবিবার, মে ১০, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেইসলামী ব্যাংকগুলোর জন্য বিশেষ তারল্য সুবিধা

ইসলামী ব্যাংকগুলোর জন্য বিশেষ তারল্য সুবিধা

প্রাইম ভিশন ডেস্ক »

দেশের শরিয়াহ্ ভিত্তিক বা ইসলামী ব্যাংকগুলোর তারল্য সংক‌ট কাটা‌তে বি‌শেষ সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের সুকুক বন্ডের বিপরীতে নিজস্ব তহবিল থেকে কেন্দ্রীয় ব্যাংক এ সুবিধা দেবে। এ সুবিধার আওতায় প্রতিদিন কমপক্ষে ১ কোটি টাকা থে‌কে চা‌হিদা অনুযায়ী ধার নিতে পারবে ব্যাংকগুলো।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের ঋণ ব্যবস্থাপনা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। এটি সব শরীয়াহ্ ভিত্তিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ইসলামিক আর্থিক ব্যবস্থাকে অধিকতর শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তারল্য সুবিধা দেওয়া হবে। তবে ১৪ দিন মেয়াদ শেষে মুনাফাসহ ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট থেকে সেই অর্থ সমন্বয় বা কেটে রাখবে বাংলাদেশ ব্যাংক। শরিয়াহ্ ভিত্তিক ব্যাংকগুলো সপ্তাহের প্রতি কার্যদিবসে নিয়মিতভাবে এই সুবিধা গ্রহণের জন্য একটি ফর্মে আবেদন করতে পারবে। সার্কুলারে সঙ্গে এ ধরনের আবেদন ফর্মও যুক্ত করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিপুল অঙ্কের ঋণ দেওয়ায় শরিয়াহ্ ভিত্তিক এক‌টি ব্যাংকের আমানতকারীরা আতঙ্কে আছেন। অনেক আমানতকারীই ব্যাংকটি থেকে তাদের আমানত তুলে নিচ্ছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়