বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেএফএমসি ডকইয়ার্ড লিমিটেডের এমডির বিরুদ্ধে তদন্তের নির্দেশ

এফএমসি ডকইয়ার্ড লিমিটেডের এমডির বিরুদ্ধে তদন্তের নির্দেশ

প্রাইম ভিশন ডেস্ক »

অর্থ আত্মসাৎ ও পাচারের ঘটনায় এফএমসি ডকইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইয়াসিন চৌধুরী বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আগামী ৯ মার্চের মধ্যে এ বিষয়ে বিএফআইইউ, সিআইডি, দুদকসহ সংশ্লিষ্টদের তদন্ত করে ব্যবস্থা গ্রহণ ও প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এছাড়া জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিএফআইইউ, সিআইডি, দুদককে আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত ৪ জানুয়ারি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ব্যাংক ও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় দেড় হাজার কোটি টাকা হাতিয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন ইয়াসিন চৌধুরী।

এতে আরো বলা হয়, প্রতারণার অভিযোগে চট্টগ্রামে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকলেও তিনি দুবাইয়ে বিলাসী জীবন কাটাচ্ছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়