প্রাইম ভিশন ডেস্ক »
বলিউডের জনপ্রিয় দুই তারকা সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আদবানী। দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন এই জুটি। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে জনসম্মুখে কখনো মুখ খোলেননি এই প্রেমিকযুগল। খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা।
তবে একবার বরুণ ধওয়ানের কারণে নিজের ভালোবাসার মানুষের উপরে ব্যাপক চটেছিলেন সিদ্ধার্থ। কারণ, কিয়ারার গালে অতর্কিতে চুমু দিয়েছিলেন বরুণ। আর এতেই অভিনেত্রীর উপর ক্ষুব্ধ হন ‘এক ভিলেন’ খ্যাত এই অভিনেতা।
জানা গেছে, একটি পত্রিকার শুটিংয়ের সময় এই ঘটনাটি ঘটায় বরুণ। নির্মাতা অ্যাকশন বলার আগেই কিয়ারা গালে চুমু দিয়ে বসেন তিনি। পরে বিষয়টি সিদ্ধার্থের কানে গেলে কিয়ারার উপর ক্ষেপে যান এই অভিনেতা।
এমনকি এ নিয়ে দু’জনের মধ্যে অনেক ঝগড়াও হয় বলে জানা গেছে। যদিও সিদ্ধার্থ-কিয়ারার মধ্যে তাদের বোঝাপড়া অসম্ভব ভালো। সেই সঙ্গে একে অপরের কাজের প্রতি ব্যাপক শ্রদ্ধাশীল তারা।
বর্তমানে বিয়ের প্রস্তুতিতে নিয়ে অনেক ব্যস্ত রয়েছেন সিদ্ধার্থ-কিয়ারা। অন্য সবার মতো জমকালো আয়োজনেই হবে তাদের বিয়ের অনুষ্ঠান। ২০১৮ সালে, ‘লাস্ট স্টোরি’ সিনেমার শুটিং সেটে প্রথম দেখা তাদের। এরপরেই শুরু তাদের ভালোবাসার পথচলা।


