Homeএই মুহুর্তেঅস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

প্রাইম ভিশন ডেস্ক »

আইসিসি নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে উড়ন্ত সূচনা করল বাংলাদেশ। অঘটনের জন্ম দিয়ে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল তারা।

শনিবার দক্ষিণ আফ্রিকার বেনোনিতে ‘এ’ গ্রুপের ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশের মেয়েরা। টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩০ রান তোলে অজিরা। জবাবে ১২ বল হাতে রেখে ৩ উইকেটে ১৩২ রান করে শেষ হাসি হাসে লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে নারী যুব টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসরের উদ্বোধনী দিনের প্রথম ম্যাচেই নামে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মেয়েদের হারিয়ে তারা স্মরণীয় করে রাখে উপলক্ষটি।

লক্ষ্য তাড়ায় প্রথম বলেই মিষ্টি সাহার উইকেট খোয়ায় বাংলাদেশ। এরপর ৬৬ রানের বড় জুটিতে দলকে শক্ত ভিত পাইয়ে দেন আরেক ওপেনার আফিয়া প্রত্যাশা ও দিলারা আক্তার। দুজনকে অবশ্য একই ওভারে সাজঘরে পাঠান ক্লোয়ি আইন্সওর্থ।

৭টি চারের সাহায্যে ৪২ বলে ৪০ রান করে ফেরেন দিলারা। প্রত্যাশার ব্যাট থেকে আসে ২২ বলে ২৪ রান। সমান ২টি করে চার ও ছক্কা হাঁকান তিনি। জোড়া আঘাতের ধাক্কা সামলে স্বর্ণা আক্তার ও সুমাইয়া আক্তার জিতিয়ে দেন বাংলাদেশকে। চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৬১ রানের জুটি গড়েন তারা।

স্বর্ণা ১৮ বলে অপরাজিত ২৩ রান করেন। তিনি মারেন ২টি চার ও ১টি ছক্কা। সুমাইয়া ৫টি চারে ২৫ বলে ৩১ রানে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার হয়ে আইন্সওর্থ ৯ রানে নেন ২ উইকেট।

এর আগে দুই ওপেনার কেটি পেল ও প্যারিস বোডলারকে দ্রুত হারায় অজিরা। তৃতীয় উইকেটে ৭৬ রানের জুটি পায় তারা। ক্লেয়ার মুর ফিফটি হাঁকিয়ে ৫১ বলে ৫২ রান করেন। এলা হেওয়ার্ডের ব্যাট থেকে আসে ৩৯ বলে ৩৫ রান।

শেষদিকে অ্যামি স্মিথ ৭ বলে অপরাজিত ১৬ ও অধিনায়ক রিস ম্যাককেনা ৬ বলে অপরাজিত ১২ রান করেন। বাংলাদেশের হয়ে অধিনায়ক দিশা বিশ্বাস ২৫ রানে নেন ২ উইকেট। জাতীয় দলে খেলা পেসার মারুফা আক্তার ২ উইকেট পান ২৯ রানে।

বাংলাদেশের মেয়েদের পরের ম্যাচ আগামী সোমবার, শ্রীলঙ্কার বিপক্ষে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়