শুক্রবার, মে ১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেনির্বাচনে না এলে হাওয়ায় মিলিয়ে যাবে বিএনপি: তথ্যমন্ত্রী

নির্বাচনে না এলে হাওয়ায় মিলিয়ে যাবে বিএনপি: তথ্যমন্ত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

বিএনপি যদি এবারও নির্বাচনে না আসে তাহলে তারা হাওয়ায় মিলিয়ে যাবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এ শান্তি সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

বিএনপি দেশে অশান্তি সৃষ্টি করতে চায় উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করবেন না। অতীতের মতো দেশের জনগণ আপনাদের প্রতিহত করবে।’

কর্মসূচির নামে বিএনপি যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য দলের নেতাকর্মীরা সতর্ক পাহারায় রয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

এদিন সকাল থেকেই সমাবেশে দলে দলে যোগ দেন বিভিন্ন ওয়ার্ড ও থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন তারা।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়