শুক্রবার, মে ১, ২০২৬
spot_img
Homeমুল পাতাকোন হিন্দি সিনেমার কাজ শেষ করলেন জয়া

কোন হিন্দি সিনেমার কাজ শেষ করলেন জয়া

প্রাইম ভিশন ডেস্ক »

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি এই অভিনেত্রী নাম লিখিয়েছেন বলিউডের হিন্দি সিনেমায়। অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় এর প্রাথমিক নাম ‘করক সিং’। অবশেষে জয়া শেষ করেছেন তার হিন্দি সিনেমার প্রথম যাত্রা।

আর শুটিং শেষ করে সবার সঙ্গে শেয়ার করলেন কাজের অভিজ্ঞতাও। শুটিং ও প্যাকআপের কিছু স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে জয়া লিখেছেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে, অনিরুদ্ধ রায় চৌধুরী বা যাকে আমরা টনি দা বলে ডাকি, তার নেতৃত্বে এমন অসাধারণ টিমে কাজ করতে পেরেছি। পঙ্কজ ত্রিপাঠি এবং অন্য যারা আছেন, তাদের সঙ্গে কাজ করা আমার জন্য অনেক বড় অভিজ্ঞতা। এবং আমি কাজের প্রত্যেকটি মুহূর্ত ভালোবেসেছি।’

তিনি আরও বলেন, ‘একজন শিল্পী কতখানি শিখতে পারেন, তার কোনো সীমা নেই। প্রত্যেকদিনই আমরা নতুন নতুন জিনিস শিখি এবং এই ছবির শুটিং আমার জন্য অতুলনীয় অভিজ্ঞতা। একজন অভিনয়শিল্পী হিসেবে আমাকে সমর্থন করার জন্য পুরো টিমের সবাইকে ধন্যবাদ জানাই। তোমাদের সঙ্গে আবারও কাজ করতে উন্মুখ হয়ে থাকব।’

‘করক সিং’ সিনেমায় জয়ার সহশিল্পী বলিউডের খ্যাতিমান অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি, সানজানা সাঙ্ঘি, মালায়লাম অভিনেত্রী পার্বতী থিরুবথু প্রমুখ। গত বছর ৭ ডিসেম্বর মুম্বাইয়ে শুরু হয় এর দৃশ্যধারণের কাজ।

জানা গেছে, এই সিনেমার গল্প ইনভেস্টিগেটিভ ড্রামা ঘরানার। এটি লিখেছেন বিরাফ সরকারি, রিতেশ শাহ ও নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী। সিনেমাটি চলতি বছরই মুক্তির কথা রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়