প্রাইম ভিশন ডেস্ক »
হাটহাজারীর ধলই ইউনিয়নের শান্তিরহাট এলাকায় কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে দুই ব্যক্তিকে ১,৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
১৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টায় ঐ এলাকায় কৃষি জমির টপসয়েল কাটার তথ্য পাওয়া যায়।
সরেজমিন পরিদর্শনে দেখা যায়, ১ টি এক্সেভেটর ও ১ টি ড্রাম ট্রাক সহযোগে কৃষি জমির উর্বর উপরিভাগের মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। অভিযানের তথ্য পেয়ে তারা পালিয়ে গেলেও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারের সহযোগিতায় রুবেল ও জুয়েল নামে ২ জনকে আটক করা হয়।
পরে ড্রাম ট্রাকের জন্য জুয়েলকে ৫০ হাজার ও রুবেলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।


