প্রাইম ভিশন ডেস্ক »
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি মারা গেছেন। এ দুর্ঘটনায় আরও দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় আজ শুক্রবার সকাল ৯টার দিকে দেশটির জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাওয়ার পথে বুফুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক মো. তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. তারিকুল ইসলাম জানান, দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সড়ক দুর্ঘটনার এ তথ্য জানিয়েছেন। তিনি খোঁজখবর রাখছেন। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


