প্রাইম ভিশন ডেস্ক »
দেশে আবারও ভোজ্য তেলের দাম বাড়ানো হয়েছে। নতুন দরে বোতলজাত ১ লিটার সয়াবিন তেলের দাম বাড়িয়ে করা হয়েছে ১৯৯ টাকা।
বৃহস্পতিবার (৪ মে) সকালে বাণিজ্য মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ দর বৃদ্ধির তথ্য জানানো হয়।
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড ট্যারিফ কমিশনের সঙ্গে এক বৈঠকে আলোচনা করে ভোজ্য তেলের এ দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী খোলা সয়াবিন তেলের দাম বৃদ্ধি পেয়ে বিক্রি হবে প্রতি লিটার ১৭৬ টাকা। বোতলজাত ১ লিটার ১৯৯ টাকা এবং বোতলজাত ৫ লিটার ৯৬০ টাকা।
সেই সঙ্গে পাম সুপার তেলের দাম হবে খোলা প্রতি লিটার ১৩৫ টাকা।ভোজ্য তেলের এ দর অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।


