প্রাইম ভিশন ডেস্ক »
নির্মিতব্য ‘লিপস্টিক’ সিনেমায় অভিনয় করার কথা ছিল টলিউডের এ সময়ের জনপ্রিয় মুখ দর্শনা বণিক। কিন্তু ভিসা জটিলতার কারণে সিনেমাটিতে অভিনয় করা হচ্ছে না তার। তার বদলে অভিনয় করবেন পূজা চেরি। তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ছবির গল্পকার আব্দুল্লাহ জহির বাবু।
তিনি বলেন, ‘দর্শনা বণিকের সঙ্গে আমাদের কথা চূড়ান্ত হয়েছে। সব ঠিকই ছিল, কিন্তু ভিসা জটিলতার কারণে দর্শনার পরিবর্তে পূজা চেরিকে নিচ্ছি। পূজা গল্প শুনে খুবই সন্তষ্ট। এই গল্পে পূজা খুব ভালো করবে বলে আশা করছি। এই সিনেমায় পূজার বিপরীতে অভিনয় করবেন আদর আজাদ।’
গেল ১৮ জুন এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পূজা। গণমাধ্যমকে তিনি বলেন, ‘লিপস্টিক ছবির গল্পের কারণেই এতে চুক্তিবদ্ধ হয়েছি। এতে আমাকে নতুনভাবে দেখবেন দর্শক।’
জানা গেছে, আগামী ২০ জুলাই থেকে ছবির শুটিং শুরু হবে। এটি পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান।


