বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেবিমানের টিকিট কখন কাটলে ছাড় পাওয়া যায়?

বিমানের টিকিট কখন কাটলে ছাড় পাওয়া যায়?

প্রাইম ভিশন ডেস্ক »

অনেকেই চান ডিসকাউন্ট, ছাড় কিংবা কম খরচে বিমানের টিকিট কাটতে। কিন্তু কীভাবে বিমানের টিকিট কাটলে ছাড় পাওয়া যাবে সে সম্পর্কে ধারণা নেই। ভ্রমণের আগের দিন নাকি অনেক দিন আগেই টিকিট কাটলে সস্তায় টিকিট কাটা যাবে, তা জানা নেই কারো কারো।

বিমানের টিকিট কাটার আগে বেশ কয়েকটি তথ্য জেনে রাখা উচিত। যেমন, সপ্তাহের মাঝামাঝি সময়ে যদি বিমানের টিকিট কাটা হয়, তবে তা সপ্তাহন্তে বিমানের টিকিটের তুলনায় দাম কম পড়ে।

লম্বা ছুটিতে অনেকেই নিজেদের সাধ্য়মতো পরিবারকে নিয়ে কাছেপিঠে বা দূরে ঘুরতে যান। দ্রুত কোনও গন্তব্যে পৌঁছানোর জন্য বিমানই ভরসা। যাত্রীদের জন্য বিভিন্ন উড়ান পরিচালনাকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে আকর্ষণীয় নানা অফারও দেওয়া হয় বিমানের টিকিটের উপরে। তবে সতর্ক না হলে, আপনি প্রতারণার শিকারও হতে পারেন। কীভাবে কম খরচে বিমানের টিকিট পাবেন এবং প্রতারণারও শিকার হবেন না, তা জানুন।

কীভাবে কম টাকায় টিকিট পাওয়া যায়?

বিমানের টিকিট কাটার আগে বেশ কয়েকটি তথ্য জেনে রাখা উচিত। যেমন, সপ্তাহের মাঝামাঝি সময়ে যদি বিমানের টিকিট কাটা হয়, তবে তা সপ্তাহন্তে বিমানের টিকিটের তুলনায় দাম কম পড়ে। একইভাবে যদি আপনি সকালে বা দুপুরে বিমানের টিকিট কাটেন, তবে টিকিটের যে দাম পড়ে, তার তুলনায় আপনি যদি মধ্য় রাতে বা ভোরের দিকে বিমানের টিকিট কাটেন, তবে টিকিটের দাম তুলনামূলকভাবে অনেকটাই কম পড়ে।

এয়ার মাইলস সংগ্রহ করুন

বিমানের টিকিট কাটার সময়ে আপনি যদি ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তবে রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যায়। এগুলোকে এয়ার মাইলস বলা হয়। বিমানের টিকিট কাটার সময়ে আপনি এই এয়ার মাইলস ব্যবহার করলে, টিকিটের দামে অনেকটাই ছাড় পেত পারেন। ধরা যাক, আপনার কাছে ১০ হাজার এয়ার মাইলস রয়েছে। যদি প্রতি এয়ারমাইলসের দাম ৫০ পয়সাও হয়, তবে আপনি বিমানের টিকিট কাটার সময়ে টিকিটের দামের উপরে ৫০০০ টাকা ছাড় পেতে পারেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়