Homeএই মুহুর্তেবিএনপি জামায়াত মরণ কামড় দেয়ার আগে তাদেরকে নির্মূল করতে হবে

বিএনপি জামায়াত মরণ কামড় দেয়ার আগে তাদেরকে নির্মূল করতে হবে

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় আ.জ.ম. নাছির উদ্দীন

প্রাইম ভিশন ডেস্ক »

শোকের মাস আগস্টে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনোপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ মাসব্যাপী কর্মসূচী পালনের সিদ্ধান্ত নিয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সভায় এ সম্পর্কিত বিস্তারিত কর্মসূচী গ্রহণ করেছেন। সভায় আগামী ৮ আগস্ট বঙ্গবন্ধুর সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালনোপলক্ষে ঐ দিন বাদ আসর মুসাফিরখানা জামে মসজিদের খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুুষ্ঠিত হবে। ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনোপলক্ষে ঐদিন সকাল ৯টায় কাড়ির দেউড়িস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হইবে। ১৭ আগস্ট ৬৩ জেলায় সিরিজ বোমা হামলার ঘটনার প্রতিবাদে বিকাল ৩টায় আন্দরকিল্লা মোড় চত্বরে সমাবেশ এবং ২১ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টায় বিএনপি জামাত জোটের গ্রেনেট হামলায় বেগম আইভি রহমানসহ ২৩জন নেতাকর্মী হত্যাকান্ডের প্রতিবাদে চট্টগ্রাম জেলা পরিষদ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া ১৯ আগস্ট বিকেল ৩টায় ইপিজেড থানা, ২০ আগস্ট একই সময়ে পতেঙ্গা থানা, ২২ আগস্ট কোতয়ালী থানা, ২৩ আগস্ট বন্দর থানা, ২৪ আগস্ট বন্দর থানা, ২৫ আগস্ট বাকলিয়া থানা, ২৬ আগস্ট খুলশী থানা, ২৭ আগস্ট আকবর শাহ থানা, ২৮ আগস্ট পাহাড়তলী থানা, ২৯ আগস্ট ডবলমুরিং থানা, ৩০ আগস্ট চকবাজার থানা, ৩১ আগস্ট সদরঘাট থানা, ১ সেপ্টেম্বর বায়েজিদ থানা, ২ সেপ্টেম্বর পাঁচলাইশ থানা, ৩ সেপ্টেম্বর চাঁদগাও থানা আওয়ামী লীগের উদ্যোগের জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় ও কর্মসূচী অনুষ্ঠিত হবে।

সভায় গৃহীত এক প্রস্তাবে ৬ আগস্ট ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে বাংলাদেশ আওয়ামী লীগের অনুষ্ঠিতব্য বর্ধিত সভায় যোগদানের জন্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৫টি থানা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কদের একটি তালিকা তৈরি করা হয়। সভায় এসকল কর্মসূচী উপস্থাপন করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেন, দেশে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টির নীল নকশা বাস্তবায়নে বিএনপি জামাত মনগড়া রাজনৈতিক ইস্যু তৈরি করে মাঠ গরম করতে চায়। তারা নিজেরাও জানেন তাদের আন্দোলন খাদে পড়ে গেছে। এই অবস্থায় তারা এখন শেষ মরণকামড় দেবে মরণ কামড় দেওয়ার আগে তাদের পরিকল্পিত নীল নকশা বানচাল করে দিতে হবে। এই লক্ষ্য নিয়ে আওয়ামী লীগের তৃণমূল স্তরের সকল পর্যায়ের নেতাকর্মীরা অবশ্যই মাঠে থাকবেন। আমরা নিশ্চিত জানি কোন ষড়যন্ত্র ও প্রাসাদ চক্রান্ত ছাড়া আওয়ামী লীগকে কোন আন্দোলনের নামে ক্ষমতাচ্যুত করা যায় নি।

কারণ আওয়ামী লীগের ক্ষমতার উৎস জনগণ। আর ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া এবং অবৈধপথে ক্ষমতা কুক্ষিগত করে বিএনপি প্রতিষ্ঠাতা দল গঠন করে এদেশের রাজনীতিকে প্রশ্নবিদ্ধ ও কলংকিত করেছেন। তাই বিএনপি এখন মিথ্যাচারের আশ্রয় নিয়ে বিদেশী ঘটকের মাধ্যমে ক্ষমতায় যাওয়া স্বপ্ন দেখছে। সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, আওয়ামী লীগ জনগণের কাছে দায়বদ্ধ। জনগণ যতদিন চাইবে ততদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। কারণ আওয়ামী লীগ সাধারণ মানুষকে স্বপ্ন দেখায়। সেই স্বপ্ন পূরণ করে দেওয়ার দ্বিমত রাখে। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, এড. সুনীল কুমার সরকার, এম. জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এমপি, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, দপ্তর সম্পাদক হাসান মাহমুদ শমসের, তথ্য ও গবেষনা সম্পাদক চন্দন ধর, ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক হাজী মোঃ হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক আহমেদুর রহমান সিদ্দিকী, যুব ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার মানস রক্ষিত, ধর্ম সম্পাদক হাজী জহুর আহমদ, শিক্ষা মানব বিষয়ক সম্পাদক জালাল উদ্দীন ইকবাল, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, উপ প্রচার সম্পাদক শহিদুল আলম, উপ দপ্তর সম্পাদক জহর লাল হাজারী, নির্বাহী সদস্য আবুল মনছুর, নুরুল আবছার মিয়া, কামরুল হাসান বুলু, গোলাম মোহাম্মদ চৌধুরী, বখতেয়ার উদ্দীন খান, সাইফুদ্দিন খালেদ বাহার, আব্দুল লতিফ টিপু, মহব্বত আলী খান, ড. নিছার উদ্দীন আহমেদ মঞ্জু, রোটারিয়ান মোঃ ইলিয়াছ, হাজী বেলাল আহমদ, মোর্শেদ আক্তার চৌধুরী প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়