প্রাইম ভিশন ডেস্ক »
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে মামলার আবেদন করেছেন আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম।
রোববার (০৬ আগস্ট) বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেন হিরো আলম। তিনি বলেন, আমি আদালতে গিয়েছিলাম। সেখানে রিজভীর বিরুদ্ধে মামলার আবেদন করেছি।
মামলায় অশিক্ষিত-পাগলসহ নানা ধরনের মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগ এনেছেন তিনি।
হিরো আলম আরও বলেন, আদালত থেকে আমাকে বলা হয়েছে, আগামীকাল সোমবার (০৭ আগস্ট) সকাল ১০টায় মামলার আবেদনের শুনানি হবে। আর এখন মামলার ব্যাপারে এর থেকে বেশি কিছু বলতে চাই না আমি।
প্রসঙ্গত, শনিবার (০৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে কথা প্রসঙ্গে রুহুল কবির রিজভী, হিরো আলমের মতো একটা অর্ধপাগল, অর্ধশিক্ষিত একটা লোক নির্বাচন করছে। মানে রুচি কতটা বিকৃত হলে এরা এই কাজ করতে পারে।


