Homeএই মুহুর্তেচট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম নগরীর দক্ষিণ হালিশহর এলাকার একটি বাড়িতে এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আব্দুল খালেক (৬৫) নামে একজন নিহত হয়েছেন। এতে দগ্ধ হয়েছেন তার স্ত্রী আনোয়ারা বেগম (৬০)।

সোমবার (২৮ আগস্ট) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুর আলম আশেক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দক্ষিণ হালিশহর এলাকায় রোববার দিবাগত রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘরের ভেতরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দম্পতিকে তাদের ছেলে হাসপাতালে নিয়ে আসেন। সে সময় কর্তব্যরত চিকিৎসক আব্দুল খালেককে মৃত ঘোষণা করেন। আনোয়ারা বেগম বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়