Homeএই মুহুর্তে জন্মাষ্টমীর শোভাযাত্রায় মানুষের ঢল

 জন্মাষ্টমীর শোভাযাত্রায় মানুষের ঢল

প্রাইম ভিশন ডেস্ক »

শ্রীকৃষ্ণের রথ, রাধা-কৃষ্ণের যুগল মূর্তি, কংসের জেলখানাসহ ভগবান শ্রীকৃষ্ণের জীবনের নানা অংশের আদলে সেজে শোভাযাত্রায় অংশ নিয়েছেন ভক্তরা।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে নগরের জেএম সেন হল প্রাঙ্গণ থেকে জন্মাষ্টমীর শোভাযাত্রা বের হয়।

এতে অংশ নিতে নগর ছাড়াও শহরতলির বিভিন্ন উপজেলা থেকে ট্রাক, মিনিট্রাক, পিকআপ, লরি নিয়ে ভক্তরা আন্দরকিল্লা, মোমিন রোডসহ আশপাশের এলাকায় জড়ো হন। দেখতে দেখতে জনসমুদ্রে পরিণত হয় পুরো এলাকা।

অনেক শিশুকে দেখা যায় বাবা-মায়ের কাঁধে-কোলে চড়ে শোভাযাত্রায় অংশ নিতে।
আন্দরকিল্লা, লালদীঘির পাড়, সিনেমা প্যালেস, বোস ব্রাদার্স, ডিসি হিল, মোমিন রোড ঘুরে শোভাযাত্রাটি আবার জেএম সেন হলে চারদিনের উৎসব প্রাঙ্গণে চলে আসে।

এর আগে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে সংবাদ সম্মেলন করে জন্মাষ্টমীর রোডম্যাপ ও কর্মসূচি ঘোষণা করেছিল। জন্মাষ্টমী মহাশোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

আ জ ম নাছির আমৃত্যু জন্মাষ্টমী পরিষদের পাশে থাকার ঘোষণা ও দুই লাখ টাকা অনুদান দেন।

কোতোয়ালী আসনের সংসদ সদস্য শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ৫ লাখ টাকা অনুদান দেন।

অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সংসদ সদস্য নোমান আল মাহমুদ, সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়, আওয়ামী লীগ নেতা শফর আলী, দেবাশীষ পালিত, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব প্রমুখ।

৪০ বছর ধরে চট্টগ্রামে জন্মাষ্টমী উৎসব উদযাপন করে আসছেন জানিয়ে পরিষদের সভাপতি সুকুমার চৌধুরী বলেন, ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিতে জন্মাষ্টমী উৎসব।  তিনি ৬৪ জেলায় মডেল মন্দির নির্মাণ, বেদখল হওয়া মঠ, মন্দির, দেবোত্তর সম্পত্তি উদ্ধার ও সংরক্ষণে আইন প্রণয়ন, সাম্প্রদায়িক হামলায় বিধ্বস্ত মন্দির, বাড়ি সরকারি উদ্যোগে পুননির্মাণ এবং দুর্গোৎসবে চারদিনের সরকারি ছুটির দাবি জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন, চসিক কাউন্সিলর জহর লাল হাজারী, শৈবাল দাশ সুমন, রুমকি সেন গুপ্ত, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক তপন কান্তি দাশ, চন্দন তালুকদার, বিমল কান্তি দে, সাধন কর, নগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ ভট্টাচার্য, তপন কান্তি দাশ, প্রকৌশলী আশুতোষ সরকার, ডা. বিধান মিত্র, সুমন মজুমদার, শ্রীপ্রকাশ দাস অসিত, তাপস কুমার নন্দী, সুমন দেবনাথ, এস প্রকাশ পাল, রতন রায়, শঙ্কর সেনগুপ্ত, পণ্ডিত গদাধর দাস ব্রহ্মচারী প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়