Homeএই মুহুর্তেঅপহৃত ঢাবি ছাত্রী উদ্ধার

অপহৃত ঢাবি ছাত্রী উদ্ধার

প্রাইম ভিশন ডেস্ক »

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে যাওয়ার পথে দ্বীপিতা চাকমা (২৪) নামে অপহৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীকে উদ্ধার করেছে সাজেক থানা পুলিশ।

বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় দ্বীপিতা চাকমাকে সাজেক ইউনিয়নের দাড়িপাড়া বুনো আদাম থেকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটির পুলিশ রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ।

পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ বলেন, সাজেক থানাধীন সাজেক ইউনিয়নের দাড়িপাড়া বুনো আদাম এলাকা থেকে সাজেক থানা পুলিশ অপহৃত ঢাবি শিক্ষার্থীকে উদ্ধার করেছে। ওই ছাত্রী পুলিশ হেফাজতে রয়েছেন। বেলা সোয়া ১২টার দিকে সাজেকে যাওয়ার পথে শিজকছড়া এলাকায় কয়েকজন দুষ্কৃতিকারী গাড়ি গতিরোধ করে ওই ছাত্রীকে অপহরণ করে।

এর আগে, বুধবার বেলা আনুমানিক ১২টা ১৫ মিনিটের দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শিজকছড়া এলাকা থেকে দ্বীপিতা চাকমা অপহরণ করা হয়েছিল।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দ্বীপিতা চাকমা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। বর্তমানে তিনি একই বিভাগের স্নাতকোত্তরে (মাস্টার্স) পড়াশোনা করছেন।

দ্বীপিতার গ্রামের বাড়ি খাগড়াছড়ি পার্বত্য জেলায়। তিনি উপজেলার বাসিন্দা শীতেন্দ্র বিকাশ চাকমার মেয়ে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়