প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামের ফটিকছড়িতে ৭৪ বোতল ফেনসিডিল বিক্রি করতে আসা সাজ্জাদ নামের এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে বাগানবাজারের স্থানীয় জনতা।
১৮ অক্টোবর (বুধবার) সকাল ৯টার দিকে উপজেলার ভূজপুর থানার বাগানবাজার ইউপির চিকনছড়া এলাকা থেকে স্থানীয় জনতা ওই কনস্টেবলকে আটক করে বাগানবাজার ইউনিয়ন পরিষদে হস্তান্তর করে।
সকাল ৯টার দিকে রামগড় থানার সাজ্জাদ নামের এক পুলিশ কনস্টেবলকে ফেনসিডিল সহ আটক করে স্থানীয়রা। তার কাছে ৭৪ বোতল ফেনসিডিল পাওয়া যায়। স্থানীয়রা আটক করে তাকে পরিষদে হস্তান্তর করে, সে এখনো পরিষদে আছে। পুলিশ এসে নিয়ে যাবে।”
এ বিষয়ে রামগড় থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন- এ বিষয়ে আমাদের কাছে কোন তথ্য নাই।
এ ব্যাপারে জানতে চাইলে ভূজপুর থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন ফারুকী বলেন- খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।


