Thursday, July 2, 2026
spot_img
Homeএই মুহুর্তেনদীর জায়গায় নদী থাকবে উচ্ছেদ হবে বাজার

নদীর জায়গায় নদী থাকবে উচ্ছেদ হবে বাজার

প্রাইম ভিশন ডেস্ক »

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল এম পি বলেছেন, আমরা চাই নদীর জায়গায় নদী ফেরত যাক। কর্ণফুলী নদী রক্ষার্থে সেই বাজার এই খানে আসতেই হবে। কারণ অবৈধ ভাবে যদি বলা হয় চট্টগ্রাম বন্দর সেটা লিজ দিয়েছে যদি বলা হয় জেলা প্রশাসন লিজ দিয়েছে সকল লিজ উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী সেসব লিজ অচল হয়ে গেছে। সুতারাং নদীর জায়গায় নদী থাকবে বাজারের জায়গায় বাজার থাকবে। সালামি দিয়ে দিয়ে দোকান বরাদ্দ দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে সেখানে দোকান বসানো হয়েছে। এটাই হচ্ছে বাস্তবতা সেটা আমি জানি। যারা এই অপকর্ম করেছে তারা কিন্তু নদী দখল করেছে। এই কর্ণফুলী নদী চট্টগ্রামের প্রাণ।

তিনি বলেন, চট্টগ্রাম পাথরঘাটা ইকবাল রোড মনোহর খালীতে দীর্ঘদিন ধরে যে মাছের বাজারটি ছিল সেটা দীর্ঘদিন নিয়মতান্ত্রিকভাবে চট্টগ্রামের জেলে সম্প্রদায় চলমান রেখেছিল। কিন্তু মাঝপথ থেকে নদী দখল করে নদীর সীমানার ভিতরে গিয়ে নতুন বাজারটি হয়েছে যা নিয়ে অনেক সমালোচনা আছে। নদী রক্ষা কমিশন থেকে শুরু করে উচ্চ আদালত থেকে নির্দেশনা আছে নদীর জায়গা নদীকে ফেরত দিতে হবে। নদী দখল করে যারা মাছ বাজার করেছে এটা কোন ভাবেই কাজটা সঠিক হয় নাই। এটা অবৈধ একটা কাজ।

তিনি আরও বলেন, এখন আমি যদি মানুষের থেকে পয়সা নিয়ে নিজের আয় ইনকাম বাড়ানোর জন্য নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য প্রাচীণ এই জনগোষ্ঠি যারা জেলে সম্প্রদায় ছিল মৎস্য ব্যবসায় ছিল তাদেরকে আয়হীন করে নদী দখল করে পকেট ভরানোর কাজ করি তাহলে আমি সর্বাগ্রে দোষি। আমি রাজনৈতিক নেতা হতে পারি আমি বানিজ্যিক নেতা হতে পারি। নদী দখল করে নিজের পকেট ভরানোর কাজ যদি করে থাকি আমার বিরুদ্ধে মামলা হওয়া উচিৎ। তাই আমি বলবো যারা এই কাজ করেছে তারা অবৈধ কাজ করেছে। এই বৈধ জায়গায় মাছ বাজার আসতে হবে। নদীর জায়গায় বাজার করা গর্হিত অপরাধ বাজারের জায়গায় বাজার থাকবে নদীর জায়গায় নদী থাকবে সেটা আমরা চাই।

তিনি আজ ২০ অক্টোবর ২০২৩ শুক্রবার সকালে পাথরঘাটা ইকবাল রোড মনোহরখালী পুরানো মাছ বাজারে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে সনাতন সম্প্রদায় মা বোনদের মাঝে উপহার বিতরণ অনুষ্ঠানে ব্যারিস্টার নওফেল উপরোক্ত বক্তব্য প্রদান করেন। স্থানীয় কাউন্সিলর পুলক খাস্তগীর এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন সংরক্ষিত মহিলা আসন ১৩ কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী, সেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগর সভাপতি অ্যাডভোকেট জিয়াউদ্দিন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এর তথ্য গবেষণা সম্পাদক চন্দন ধর, কোতায়ালী আওয়ামী লীগের সহ সভাপতি মশিউর রহমান রোকন প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়