Homeএই মুহুর্তেস্যার না আসায় ছাদে গেল আবির... অতঃপর করুণ পরিণতি

স্যার না আসায় ছাদে গেল আবির… অতঃপর করুণ পরিণতি

প্রাইম ভিশন ডেস্ক »

প্রতিদিনের মত গত সোমবারও কোচিংয়ে যাওয়ার জন্য বের হয় আবির হোসেন। কিন্তু কে জানত এই যাওয়ায় তার শেষ যাওয়া। বলছিলাম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আবির হোসেনের কথা।

চট্টগ্রামের বালুচড়া এলাকার লায়লা সুপার মার্কেটের ছাদে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. আবির হোসেন (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড সেনানিবাস উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।

নিহতের বাবা মো. বেলাল বলেন, গত ২০ নভেম্বর দুপুরের দিকে ওই ভবনের কোচিং সেন্টারে পড়ার জন্য গেলে স্যার না আসায় আবির ভবনের ছাদে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়। এসময় আবির দগ্ধ হয়ে তার শরীরের অনেকাংশ দগ্ধ হয়ে যায়।

তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রামে তারপর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়  বৃহস্পতিবার রাত আনুমানিক ৯ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়