Homeলাইফস্টাইলবানিয়ে ফেলুন বাঁধাকপির ভর্তা, দেখুন রেসিপি

বানিয়ে ফেলুন বাঁধাকপির ভর্তা, দেখুন রেসিপি

প্রাইম ভিশন ডেস্ক »

বাঁধাকপির স্বাস্থ্য উপকারিতা অনেক। সবজিটি কমবেশি সবাই খেতে পছন্দ করেন। আর তাই বিভিন্ন উপায়ে রান্না করে থাকেন এই বাঁধাকপি। তার মধ্যে ভাজিই বেশ জনপ্রিয়।

তবে আপনি চাইলে আজ বাঁধাকপি দিয়ে তৈরি করতে পারেন ভর্তাও।

তো আর দেরি না করে জেনে নিন রেসিপিটি-

উপকরণ

১. বাঁধাকপি
২. লবণ
৩. সরিষার তেল
৪. টমেটো
৫. পেঁয়াজ কুচি
৬. রসুন কুচি ও
৭. ধনেপাতা কুচি

উল্লেখ্য, সব উপকরণ পরিমাণমতো নিতে হবে।

প্রণালী

> বাঁধাকপি মিহি কুচি করে কেটে ধুয়ে পানি ঝড়িয়ে নিন। কেটে নেওয়া বাঁধাকপিতে সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার জন্য পানি দিতে হবে না।

> চুলার আঁচ কমিয়ে ঢেকে দিলেই বাঁধাকপি থেকে পানি বের হবে। ওই পানিতেই সেদ্ধ হয়ে যাবে। পানি পুরোপুরি শুকিয়ে গেলেই চুলা থেকে নামিয়ে নিন।

> এরপর চুলায় প্যান বসিয়ে তাতে অল্প তেল দিয়ে লাল টমেটো ভেজে নিন। সঙ্গে সামান্য লবণ দিয়ে চুলার আঁচ কমিয়ে ঢেকে রান্না করুন।

> কিছুক্ষণ পরই টমেটো সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে। নেড়ে নেড়ে টমেটোর সবটুকু পানি শুকিয়ে টমেটো ভর্তা ভর্তা হয়ে গেলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে।

> ঠান্ডা হলে চালনিতে চেলে/হাত দিয়ে ভালো করে চটকিয়ে টমেটোর খোসা ফেলে দিতে হবে। তারপর অল্প তেলে পেঁয়াজ-রসুন কুচি ও শুকনো লাল মরিচ হালকা ভেজে নিন।

> প্লেটে ভাজা পেঁয়াজ রসুন মরিচ নিয়ে সঙ্গে লবণ, তেল ও ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মেখে সেদ্ধ বাঁধাকপি ও টমেটো দিয়ে আবারও ভালোভাবে মেখে নিলে তৈরি হয়ে যাবে বাঁধাকপির ভর্তা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়