প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামের ষোলটি আসনে একাধিক আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। রোববার (২৬ নভেম্বর) বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগ ২৯৮ আসনে দল মনোনীত প্রার্থী ঘোষণা করে। হাইকমান্ড।
চট্টগ্রামের একাধিক আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের একাধিক নেতা নির্বাচনের ঘোষণা দিয়েছেন।
চট্টগ্রাম–১ (মিরসরাই) আসনের মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দীন নাগরিক কমিটির ব্যানারে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সদস্য আবদুল জব্বার চৌধুরী।

চট্টগ্রাম–১৫ (লোহাগাড়া–সাতকানিয়া আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব।
চট্টগ্রাম–১৬ (বাঁশখালী) আসনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমি বাঁশখালীর মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছি। আমাদের ৩০টি শিল্প প্রতিষ্ঠানের অধীনে বাঁশখালীর লাখ লাখ মানুষের কর্মসংস্থান করেছি।


