Homeমুল পাতাবাংলাদেশি রোগীদের ৪৮ ঘণ্টায় মেডিকেল ভিসা দেবে পশ্চিমবঙ্গ

বাংলাদেশি রোগীদের ৪৮ ঘণ্টায় মেডিকেল ভিসা দেবে পশ্চিমবঙ্গ

প্রাইম ভিশন ডেস্ক »

২০২১ সালের তথ্য বলছে, বছরে ২৪ লক্ষ ৭০ হাজার বাংলাদেশি চিকিৎসার জন্য ভারতে গেছেন। পরের বছরগুলোতে এই সংখ্যা আরও বেড়েছে। তবে বর্তমানে ভারতে যাওয়ার মেডিকেল ভিসা পাওয়ার ক্ষেত্রে এক থেকে দেড় মাস পর্যন্ত অপেক্ষা করতে হয় বাংলাদেশিদের। এই সময়কে দুদিনে নামিয়ে আনতে উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

এছাড়া পশ্চিমবঙ্গে চিকিৎসা করাতে যাওয়া বাংলাদেশিদের দ্রুত ভিসা দিতে একটি নির্দিষ্ট পোর্টালও চালু করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার।

এ বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের তথ্যপ্রযুক্তি দপ্তরের সচিব রাজীব কুমার একটি বৈঠক করেছেন রাজ্যের বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে। সেখানে বাংলাদেশিদের মেডিকেল ভিসা দেওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

‘অ্যাসোসিয়েশন অভ হসপিটালস অভ ইস্টার্ন ইন্ডিয়া’-র সভাপতি রূপক বড়ুয়া সংবাদমাধ্যমকে জানান, ‘রাজ্য মেডিক্যাল টুরিজমের পরিধি বাড়ানোর পরিকল্পনা করেছে। ভিসার প্রক্রিয়া যদি সহজ হয় তবে আরও মানুষ রাজ্যে আসতে পারবেন চিকিৎসা করানোর জন্য।’

ইতিমধ্যে পোর্টালটি তৈরির কাজ শুরু হয়েছে। আগামী সপ্তাহ দুয়েকের মধ্যে ভিসা-সংক্রান্ত পোর্টালটি চালু হয়ে যাবে। অর্থাৎ আগমী বছরের শুরু থেকেই বাংলাদেশ, নেপাল ও ভুটানের নাগরিকরা এই সুবিধা পাবেন। আবেদন করার ৪৮ ঘণ্টার মধ্যেই ভিসা মঞ্জুর হয়ে যাবে।

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, পোর্টালটিকে রোগীভিত্তিক করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। পুরো প্রক্রিয়া সম্পর্কে যাতে স্বচ্ছ তথ্য রোগীর পরিবার পান, সেদিকে নজর রাখা হবে। একই সঙ্গে এই হাসপাতালগুলোর কাজ সম্পর্কেও একটি স্পষ্ট ধারণা পাবে রোগীর পরিবার।

পোর্টাল তৈরির কাজের সঙ্গে সঙ্গে এ নিয়ে আরও কয়েকটি বৈঠক হবে। পরবর্তী বৈঠকে বাংলাদেশ উপদূতাবাসের প্রতিনিধিরা থাকতে পারেন বলে জানা গেছে।

সদ্য শেষ হওয়া বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মলনে স্বাস্থ্য পরিষেবা-সংক্রান্ত বৈঠকে মেডিক্যাল ভিসা নিয়েও আলোচনা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের বিশিষ্ট চিকিৎসক এবং নারায়ণা হাসপাতাল গ্রুপের কর্ণধার ডা. দেবী শেঠি।

চিকিৎসা করাতে ভারতে যাওয়া বাংলাদেশিদের একটি বড় অংশ পায় পশ্চিমবঙ্গ। এর পর তারা চিকিৎসা করাতে যান তামিলনাড়ু, চেন্নাই ও সিএমসি ভেলোরে। মুম্বই-দিল্লিতে যান ১০ থেকে ১২ শতাংশ মানুষ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়